শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে সড়কে কলেজ ছাত্রীর মৃত্যু

৫১

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাবানা চাকমা (১৮) নামে এক কলেজ ছাত্রী মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দু’জন যাত্রী আহত হয়েছে।  শুক্রবার(২৭ নভেম্বর) দুপুরে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, শুক্রবার দুপুরে একটি সিএনজি দ্রুতগতিতে কাপ্তাই উপজেলার রাইখালীর কারিগরপাড়া ও বাঙ্গালহালিয়ার মাঝামাঝি পেয়ারা বাগান এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলে রাবানা চাকমা নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় দু’যাত্রীকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা বর্তমানে ঝুঁকিমুক্ত রয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সূত্রে জানা গেছে। আহতরা ইউনিয়নের ভালুকিয়া এলাকার পিতা ও পুত্র বলে জানা যায়। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

নিহতের আত্মীয় রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি চাউচিং মারমা জানান, তার ভাতিজা রাবানা রাজস্থলী কলেজ থেকে এইচএসসি পাস করছে। তার পরিবার বিলাইছড়ি এলাকায় থাকেন। সার্টিফিকেট তুলতে বাঙ্গালহালিয়া এলাকার উদ্দেশ্যে দুপুরে রওনা করে সে। তবে সার্টিফিকেট নেওয়ার আগেই সব স্বপ্ন শেষ করে আমাদের থেকে চিরবিদায় নিয়েছে।

এবিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।