শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কর্মকর্তারা হলো প্রশাসনের অন্যতম চালিকাশক্তি: উপাচার্য (রাবিপ্রবি)

৪৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের কর্মকর্তাদের ন্যায্য দাবি-দাওয়া পূরনে প্রশাসন অত্যন্ত আন্তরিক। ইতিমধ্যে কর্মকর্তাদের দাবি পূরণে কার্যকরী প্রদক্ষেপও নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সমূহের কর্মকর্তাদের দায়িত্বশীল হতে হবে। বৃহস্পতিবার (২৫নভেম্বর) বিকালে আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের একটি দল রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রদান্দেু বিকাশ চাকমা এর সাথে সৌজন্য সাক্ষাতে আসলে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহা সচিব মীর মোঃ মোর্শেদুর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম (হিরা)সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির নেতৃবৃন্দ। এছাড়া রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এর ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অঞ্জন কুমার চাকমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. প্রদান্দেু বিকাশ চাকমা বলেন, কর্মকর্তারা হলো প্রশাসনের অন্যতম চালিকাশক্তি। তাঁরা মেধা, প্রজ্ঞা ও দক্ষতা দিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সচেষ্ট থাকেন। জাতি শিক্ষায় অধিকতর দায়িত্বশীল হয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় দৃশ্যমান ভুমিকা রাখার আহ্বান জানান।

পরে আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নেতৃবৃন্দ রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এর লেকভিউ এবং পাহাড়ে ঘেরা ক্যাম্পাস অবলোকন করে মৃগ্ধ হন।