শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নারী ও শিশু নির্যাতন মামলায় খাগড়াছড়িতে ৩ ধর্ষকের যাবজ্জীবন 

৪২

 ॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে পৃথক দুই নারী ও শিশু নির্যাতন মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত। বুধবার (২৫শে নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের-এর আদালতে এ সাজা দেওয়া হয়।

খাগড়াছড়ির মানিকছড়িতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক মোস্তাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। একই সাথেও দুই লাখ টাকা অর্থদন্ড দেন খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের। অনাদায়ে আরো ৬ মাসের জেল দেওয়া হয়। তবে আসামি এখনো পলাতক রয়েছে।

খাগড়াছড়ি আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১লা জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় মানিকছড়ি উপজেলার মুসলিম পাড়া এলাকায় পাঁচ বছরের শিশুকে একা পেয়ে মোস্তাফিজুর রহমান ধর্ষণ করে।

একই আদালতে জেলার রামগড়ে নিজ মেয়েকে ধর্ষণ ও ধর্ষনের সহযোগিতার অভিযোগে আবুল কাসেম ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরো ৬মাস করে জেল দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১৯সালের ৭ই জুলাই রাত থেকে টানা দেড় সপ্তাহ রামগড় উপজেলার নোয়াপাড়ায় নিজ মেয়েকে ধর্ষন করে পিতা মোঃ আবুল কাসেম। এ ধর্ষণে স্বামীকে সহযোগিতা করে স্ত্রী মনোয়ারা বেগম।