শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ধান চাল ক্রয় কমিটিতে উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত

৬২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

সরকারের ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় কাপ্তাই উপজেলা কৃষক লীগের উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এ সময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, রাঙ্গামাটি জেলা কৃষক লীগের সদস্য সরোয়ার আলম, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সামসুদ্দীন, সম্পাদক সুধীর তালুকদার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শম্ভু বিশ্বাস, কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ, সমন্বয় বিষয়ক সম্পাদক মোঃ আলম সহ ৫ টি ইউনিয়ন এর কৃষক লীগের সভাপতি, সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।