শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাউখালীতে অস্ত্রসহ ইউপিডিএফ দলের সন্ত্রাসী আটক

৬২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ইউপিডিএফ দলের সশস্ত্র সন্ত্রাসী নাছিম চাকমা (৩২) নামে যুবকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার ঘাগড়া আর্মি ক্যাম্পের বাজার চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে।

নিরাপত্তা বাহিনী সূত্রে আরো জানা গেছে, শুক্রবার রাতে কাউখালী উপজেলার আর্মি ক্যাম্পের বাজার চেকপোস্টের ডিউটি চলাকালীন সময়ে একটি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে একজন ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি পিস্তল,৬ রাউন্ড এ্যামোনিশন,নগদ ১ হাজার ৬ শত ৬০ টাকা এবং ১টি মোবাইল জব্দ করা হয়। আটককৃত নাছিম চাকমা সদর উপজেলার কুতুকছড়ি এলাকার বাসিন্দা লক্ষীমহন চাকমার ছেলে বলে জানা গেছে।

এবিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।