শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে অটোরিক্সা ছিনতাই ও চাঁদা দাবি : পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নিন্দা ও প্রতিবাদ

৫৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অটোরিক্সা ছিনতাই ও চাঁদা দাবির ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বৃহষ্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১৫ নভেম্বর তারিখ নানিয়ারচর উপজেলার ১৯ মাইল নামক স্থান থেকে চালকসহ একটি অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরে চালককে ছেড়ে দিলেও অটোরিক্সা ফেরত দেয়নি সন্ত্রাসীরা। ঘটনার চার দিন পার হতে চললেও প্রশাসন ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করতে না পারায় উদ্বেগ জানান নেতৃবৃন্দ।

অবিলম্বে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রসীদের গ্রেফতার এবং অটোরিক্সা চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ। এছাড়াও পাহাড়ে সন্ত্রাস চাঁদাবাজদের রুখতে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চালাতে সরকারের কাছে দাবি জানানো হয় নাগরিক পরিষদের পক্ষ থেকে।