শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু

৫০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলেন, বন সংরক্ষক মোঃ সুবেদার ইসলামের ছেলে মোঃ আদনান নুর (১৪) এবং বন সংরক্ষক অফিসের কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর ছেলে মোঃ মোস্তাহাফ (অংকন) (১৩)।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে শহরের কেরানী পাহাড় এলাকায় বন সংরক্ষকের বাংলোস্থ কাপ্তাই হ্রদে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বুধবার দুপুরের রাঙ্গামাটি শহরের কেরানী পাহাড় এলাকায় বন সংরক্ষকের বাংলোতে ঘুরতে যান আদনান ও অংকন। এসময় বন বন সংরক্ষকের বাংলোস্থ কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় দু’জনই। পরে দীর্ঘ সময় তাদের খোঁজ না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ডুবুরিরা এসে তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।