শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

কাপ্তাইয়ে অস্ত্রসহ চাঁদাবাজ আটক

৫৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলায় অস্ত্রসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দলের কর্মী চিংসাজাই মারমা (৪৭) নামে এক চাঁদাবাজকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের জগনাছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের জগনাছড়ি এলাকায় চিংসাজাই মারমার বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র ও ১টি কার্তুজ উদ্ধার করে যৌথবাহিনী। আটককৃত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দলের কালেক্টর এবং রাইখালী মৈদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলে জানা গেছে।

এবিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার (১০ নভেম্বর ) সকালে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।