শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

দীঘিনালায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

৮৮

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোঃ ফাহিম (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার কবাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রবিবার সকালে উপজেলার কবাখালী এলাকার জালালাবাদ জামে মসজিদে পাশে মোটর সাইকেলের টায়ার নিয়ে খেলার করছিল ফাহিম। এসময় টায়ারটি পুকুরে পড়ে গেলে টায়ারটি তোলার জন্য সে পুকুরে নামলে পানিতে পড়ে যায় ফাহিম। এতে সে পুকুরের পারিতে তলিয়ে যায়। পরে বেশ কয়েক ঘন্টা পর পুকুরের পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। নিহত ফাহিম ১নং কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং দক্ষিন মিলনপুর এলাকার মোঃ আলী ছেলে বলে জানা গেছে।

এবিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।