শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির দিঘিনালা-রাঙ্গামাটি বাঘাইছড়ির মারিশ্যা সড়কে যান চলাচল বন্ধ

৫১

॥খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা দিঘিনালা উপজেলা-রাঙ্গামাটি বাঘাইছড়ির মারিশ্যা অভ্যন্তরীন আন্ত:সংযোগ সড়কে ২কি:মি: একটানা এলাকায় ভারী বর্ষণের ফলে মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে ভারী বর্ষনের ফলে নেমে আসা পাহাড়ি ঢলের কবলে পরে দিঘিনালা-মারিশ্যা আন্ত:সংযোগ সড়কের ২কিমি এলাকায় সড়ক পাহাড় ধসে গিয়ে সারাদেশের সাথে বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে আন্ত:সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রী সাধারন। এখন পর্যন্ত সড়ক মেরামতের জন্য কোন পক্ষই এগিয়ে আসেনি।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, আমরা সংবাদ পেয়েছি আমাদের গাড়ি ও লোকজন দিঘিনালা থেকে সড়ক মেরামতের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তবে এমন ভারী বর্ষণ চলতে থাকলে মেরামত কাজে ব্যাঘাত ঘটবে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, দিঘিনালা-মারিশ্যা আন্ত: সড়কে পাহাড় ধসে যোগাযোগ বন্ধ হওয়ার খবর পেয়ে লোকবল পাঠানো হয়েছে। এর আগেও এ ধরনের ঘটনা হয়েছিল। রাস্তাটি ১২ফুট থেকে ১৮ফুট করার পরিকল্পনা হাতে নিয়ে অনুমোদনের জন্য ডিপিপি পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সড়কের কাজ অতি শীঘ্রই শুরু করা হবে।

উল্লেখ যে, এক মাসের মধ্যে এনিয়ে মাটি ধসে ৩বার সড়ক যোগাযোগ বন্ধ হলো, স্থানীয়দের দাবী সড়কটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দীর্ঘ মেয়াদি পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন ত্বরাম্বিত করে ভোগান্তির নিরসনে উদ্যোগ গ্রহন করবে বলে সচেতন মহলে আশাবাদ ব্যক্ত করেন।