শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাউখালীতে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল

৩৭

॥আরিফর রহমান ॥

ফ্রান্সে রাষ্ট্রীয়পৃষ্ট পোষকতায় মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রর্দশনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কাউখালীর নতুনপাড়া (আমতলা) এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা।

সোমবার (২ নভেম্বর) সকালে কাইখালী প্রেসক্লাব চত্তরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার বেতবুনিয়া, কলমপতি ও ঘাগড়া ইউনিয়নের ওলামায়ে কেরাম ও সর্বস্তরের মানুষ এতে যোগ দেন। আগত ধর্মপ্রাণ মুসলমানদের ধ্বনিতে মুখর হয়ে উঠে কাইখালী প্রেসক্লাব চত্তরসহ আশে পাশের এলাকা।
মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাব চত্তরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কাশখালী রশীদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহীমের সভাপতিত্বে সমাবেশে ব্যক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, বিআরডিবির চেয়ারম্যান বেলাল উদ্দিন, পোয়াপাড়া জামে মসজিদের খতিব আবুল হায়াত নিয়াজী, উপজেলা সদর জামে মসজিদের খতিব মাওলানা গোলাম ফারুক, মাওলানা ছানাউল্লাহ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদদে ইসলামকে অবমাননা করে রাসূল (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। ফ্রান্সের সাথে কুটিৈতক সর্ম্পক ছিন্নের জন্য সরকারের নিকট এবং ফ্রান্সের সকল পণ্য বর্জনের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের নিকট আহবান জানান বক্তারা। সারাবিশ্বের মুসলমানদেরকে এক হয়ে এর প্রতিবাদ জানানোর জন্য সমাবেশ থেকে আহবান জানানো হয়।