শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

হ্রদে ক্ষতিকারক জাল দিয়ে মাছ ধরতে দেয়া হবে না : মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী

৬৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কাপ্তাই হ্রদে যে জালের দ্বারা মাছের উৎপাদন বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়, ছোট মাছ ধরা পড়ে, মাছের পোনা নষ্ট হয়, এ জাতীয় কোন জাল দিয়ে মাছ ধরতে দেয়া হবে না। যারা এ জাল ব্যবহার করবে তাদের আইনের আওয়তায় আসতে হবে। তাদের মোবাইল কোর্টে সর্বনিম্ন সাজা হবে ১ বছর এবং জরিমানাও হতে পারে। এ ব্যাপারে মৎস্য অধিদফতরে অবস্থান খুবই কঠোর।

শনিবার (৩১ অক্টোবর) সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের রাঙ্গামাটি শাখার নদীর উপকেন্দ্র অফিসের কক্ষে কাপ্তাই হ্রদে বিএফডিসি’র কার্যক্রম অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কাপ্তাই হ্রদের কার্প জাতীয় মাছের চাহিদা সারা দেশে রয়েছে। এ মাছের উৎপাদন যাতে হারিয়ে না যায় বরং বৃদ্ধি করা যায়। পার্বত্য এলাকা এ জাতীয় মাছের চাহিদা বেশি। সেগুলোকে সরেজমিনে পরিদর্শন করবো এবং আবার সেগুলো কিভাবে পুরো জায়গায় ফিরে আনা এই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য ও প্রাণী মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তৌফিকুল আরিফ,মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান কাজী হাসান মাহমুদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ,রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, রাঙ্গামাটি মৎস্য করপোরেশনের ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম প্রমুখ।