শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়িতে চার ব্যবসায়ী টাকা ও মোটরসাইকেল লুট

৬৯

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার কর্ণেল বাগানে ছিনতাইয়ের শিকার হয়েছেন চার ব্যবসায়ী। হারিয়েছে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা, ৫ টি মোবাইল সেট ও একটি পালসার মোটরসাইকেল। শুক্রবার (৩০অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ব্যবসায়ীরা জনিয়েছেন।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা গেছে, মানিকছড়ি বাজার বেলাল মোবাইল টেলিকম (বিকাশ) ব্যবসায়ী মোঃ বেলাল হোসেন, সার ও কীটনাশক ব্যবসায়ী মংক্য মারমা, কসেমেটিকস দোকাদার মোঃ তাজুল ইসলাম ও আবদুর রব দুই মোটরসাইকেলে শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে কর্ণেল বাগান সড়ক হয়ে মরাডলু বাড়িতে যাওয়ার পথে মুখোশ পরা ও অস্ত্রধারী ৫-৭ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ৪ ব্যবসায়ীর নিকট থেকে নগদ প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, একটি পালসার মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায়।

খবর পেয়ে মানিকছড়ি সার্কেল’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম ও অফিসার ইনচার্জ আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাতভর অভিযান পরিচালনা করে একটি খেলনা পিস্তলসহ সুজয় তালুকদার ওরপে বাবু (২৬), পিতা- দশরথ তালুকদার ও স্বপন দাশ ওরপে স্বপন (২৭), পিতা- পরিমল দাশ, সাং- কর্ণেল বাগান, মানিকছড়িকে আটক করতে সক্ষম হলেও কোন মালামাল উদ্ধার করতে পারেনি। আটক ব্যক্তিরা ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি দিলেও অর্থ, মোবাইল ও মোটরসাইকেল সম্পর্কে কিছুই বলেনি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম জানান, ঘটনা জানার পর রাতভর অভিযানে দুইজনকে একটি খেলনা পিস্তলসহ আটক করা হয়েছে। মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িত অন্য দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অজ্ঞাত নামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।