শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

পুলিশ কে জনগনের দোরগোড়ায় পৌছাতে হবে

৪০

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

মুজিববর্ষের মূলমন্ত্র,কমিউনিটি পুলিশিং সর্বত্র এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় রাজস্থলীতে পালন হল কমিউনিটি পুলিশিং ডে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় রাজস্থলী থানা কমপ্লেক্স থেকে শুরু করে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর ঘুরে বিভিন্ন দিখ প্রদক্ষিন করে র‌্যালীটি হল রুমে এসে শেষ হয়।

থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খানের সভাপতিত্বে ওসি তদন্ত সৈয়দ ওমরের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন, পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,রাজস্থলী রেন্জ কর্মকর্তা কাইয়ুম হোসেন নিয়াজী সহথানা পুলিশ সদস্য স্থানীয় চেয়ারম্যান, মেম্বার হেডম্যান, কার্বারী রাজনৈতিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি, বলেন পুলিশ কে জনগনের দোড়গোড়ায় পৌছাতে হবে। প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছা ও অনুপ্রেরনায় বাংলাদেশ কে দুর্নীতি ও মাদকমুক্ত করতে কাজ করছি আমরা সবাই। সবার আগে পুলিশ হবে দুূনীতিমুক্ত,মাদকমুক্ত। দুর্নীতিতে ও মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স”। তিনি আরো বলেন, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না। অপরাধ করলে থাকে সাজা পেতেই হবে। এ ধরনের অপরাধ করে কেউ পার পাবে না। আমরা চাই মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত দেশ।অপরাধী যত ক্ষমতাবান হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

সভাপতির বক্তব্যে ওসি মফজল আহমদ খান বলেন,রাজস্থলীতে জনগনের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ অঙ্গীকারবদ্ধ মাদক, ইভটিজিং ধর্ষন প্রভৃতির মত সামাজিক সমস্যা রোধ কল্পে প্রয়োজনে পুলিশ কে সহযোগিতা করুন। যে কোন ঘটনা ঘটার সাথে সাথে নিকটস্থ থানাকে জানানোর পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশ কে সহযোগিতা করার জন্য সবাই কে আহবান জানান। পুলিশের সেবা কে জনগনের দৌড়গোড়ায় পৌছে দেয়া পুলিশের সেবা কে অধিকতর গতিশীল কার্যকর এবং পুলিশের কার্যক্রমের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য রাজস্থলী উপজেলায় থানার অধীনে তিনটি বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে