শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে তক্ষক সহ আটক ৭

৮৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি শহরের তক্ষক সহ ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, নকল কুমার চাকমার ছেলে হীরো চাকমা(২৬), শুভাধন চাকমার ছেলে নির্মল চাকমা (২৬),জ্ঞানো চাকমার ছেলে সুজয় চাকমা(২৮) এবং ওমর চাকমার ছেলে শান্তিজয় চাকমা(২৬)। এই চারজনই রাঙ্গামাটি শহরের বিহারপুর এলাকার বাসিন্দা। বাকী তিনজনের মধ্যে একজনের বাড়ি পিরোজপুর এবং ২ জনের বাড়ি ঠাকুরগাও। এরা হলেন, মঈন উদ্দিন আহম্মেদ এর ছেলে মোঃ হাসানুজ্জামান (৪২), মনজুর আলীর ছেলে নাজমুল আলী (৩৩) ও শাহাবুদ্দিনের ছেলে মজিবুর রহমান (৩২)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি রাজবন বিহারের ক্যান্টিন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাঙ্গামাটি রাজবন বিহারের ক্যান্টিন থেকে তক্ষক পরিমাপ করার সময় হাতেনাতে ৭ জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি বিভিন্ন সাইজের তক্ষক,তক্ষক পরিমাপ করার যন্ত্র,ফিতা ও স্কেল উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায়, বিহারপুর এলাকার পিচ্চি হান্নান ওরফে কান্তি চাকমা এবং রির্জাভ বাজার এলাকার আবুল কাসেম এর নির্দেশে তারা অবৈধ ভাবে তক্ষক ক্রয় বিক্রয় করতেন এবং গত ২৩ আগষ্ট ২০২০ ইং তারিখ পিচ্চি হান্নান ওরফে কান্তি চাকমা এবং আবুল কাসেম এর নেতৃত্বে রাজবন বিহার এলাকায় ঢাকা থেকে আগত তিন জন অজ্ঞাত তক্ষক ব্যবসায়ীকে মারধর করে বেশকিছু টাকা ছিনতাই করে।

এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের রাঙ্গামাটি জেলা দায়রা ও জজ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।