শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

৮৮

॥ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন’র বগাপাড়া শিমুল তলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট পরিচালনায় ৫০হাজার টাকা জরিমানা করে অনাদায়ে ১ মাসের জেল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টার দীঘিনালার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজ্বালা পারভিন রুহি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় স্থানীয় লক্ষ্যি চাকমার ছেলে কালা চাকমা (৩৫) ও মিলন চাকমা (২৮) অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালি ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর-এর (২) ধারা আইন ভঙ্গ করার অপরাধে ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়েছে। এসময় দীঘিনালা উপজেলার মেরুং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ নোমান সিদ্দিকীসহ পুলিশ সদস্যের একটি দল উপস্থিত ছিলেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজ্বালা পারভিন রুহি জানান, উপজেলার মেরুং ইউনিয়ন এর বগা পাড়া শিমুল তলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছেন। সূত্রে খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায়, যে পানির পাম্প এবং পাইপ এর সাহায্যে একটি ছড়া থেকে বালু উত্তোলন করছে, পাশেই একটি কালভার্ট এবং চারপাশে কৃষি জমি রয়েছে আর এই অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে কালাভার্ট ভেঙ্গে যাবে এবং কৃষি জমি বিলীন হতে থাকবে। তাই বালি ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর-এর (২) ধারার আইন ভঙ্গ করার অপরাধে ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১ মাসে অনাদায়ে জেল দেওয়া হয়েছে।