শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ের পল্লী চিকিৎসককে সম্মাননা প্রদান করছেন জেলা প্রশাসক

৮৯

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়নের পল্লী চিকিৎসক সৌমন দত্ত সুমন করোনা কালীন জীবনের ঝুঁকি নিয়ে মানবিক চিকিৎসা সেবা প্রদান করায় ৪নং ইউনিয়নের জনসাধরণ পক্ষ হতে ঐ পল্লী চিকিৎসকে সম্মনানা প্রদান করা হয়। মানবিক দায়িত্ব-কর্তব্য পালনের জন্য রবিবার (২৫অক্টোবর) সম্মাননা স্মারক প্রদান করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ

সম্প্রতি, দীর্ঘ ৮/৯ মাস যাবৎ দেশের মধ্যে (কোভিড-১৯) তে দেশ-বিদেশে এ মরন ভাইরাসে লক্ষ,লক্ষ লোক এবং কি চিকিৎসক মারা যায়। অনেক চিকিৎসক এবং নার্স তার নিজ দায়িত্ব ফেলে আত্নগোপনে থাকে অনেকে পালিয়েও থাকত। সে সময়ের জীবনের কথা তুচ্ছ করে কাপ্তাই নতুন বাজার ‘মুনমুন মেডিকেল হল’(ফার্মেসী)র’ পরিচালক সৌমেন দত্ত প্রকাশ সুমন রাত-দিন চিকিৎসা সেবা প্রদান করেছেন। এ পল্লী চিকিৎসক কখনও নিজের কথা চিন্তা করেনি তারও করোনা হতে পারে। সব সময় বিভিন্ন দূর্গম এলাকা বা পার্শ্ববতী এলাকার যখন কোন রোগী রাত কিংবা দিনে আসে সকল রোগীদের সামাজিক দূরত্ব রেখে সুন্দর ভাবে চিকিৎসা প্রদান করেছে।

ব্যবসায়ী সেকান্দার হোসেন, রোগী আকতার আলম, মিজানুর রহমান জীবন এবং দূর্গম এলাকা হতে চিকিৎসা নিতে আসা উমেচিং মারমা, সুচেনু চাকমা হালিমা আক্তার এরা বলেন, যখন চিকিৎসা নিতে আসি সুমন দত্ত সঠিক ভাবে চিকিৎসা সেবা এবং বিভিন্ন পরামর্শ প্রদান করে। এবং করোনা কালিন কি-কি ঘরোয়া চিকিৎসা নিতে হবে তা পরামর্শ প্রদান করতেন। কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, সৌমেন দত্ত একজন সাদামনের চিকিৎসক করোনা কালিন সে এলাকা তথা পাশ্ববর্তী বা দূর্গম এলাকার লোকদের জীবনের ঝুকি নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেছে। এটা কাপ্তাই উপজেলার র্গব। এ চিকিৎসকের পাশাপাশি অন্যন্যা চিকিৎসকের এভাবে রোগীদের মানবিক সেবা করা প্রয়োজন।

পল্লী চিকিৎসক চিকিৎসক সৌমন দত্ত সুমন বলেন, সাধারন লোকদের চিকিৎসা সেবা প্রদান করা তাঁর নৈতিকদায়িত্ব ও কর্তব্য। যতটুকু সম্বব চিকিৎসা সেবা তথা সামাজিক দূরত্ব বজায় রেখে রোগীদের সেবা প্রদান করেছি। অনেক রোগীকে রাতে কিংবা দিনে এলাকায় গিয়ে সেবা প্রদান করেছেন। কখনও নিজের কথা চিন্ত করেনি। করোনা কালিন রোগিদের চিকিৎসার পাশাপাশি সাহস দিয়েছেন। অনেককে নিজের টাকায় বিনামূল্য মাস্ক ও হাতধোয়ার জন্য সাবান দিয়েছেন। টাকা ছাড়া বিভিন্ন রোগীর চিকিৎসা সেবা প্রদান করেছেন। তাঁকে যে সম্মাননা প্রদান করা হয়েছে এটা তাঁর একার প্রাপ্য নয় সকল কাপ্তাইবাসীর প্রাপ্য বলে তিনি মন্তব্য করেন।
এদিকে কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে রবিবার পল্লী চিকিৎসক সৌমেন দত্ত সুমন কে তার মানবিক দায়িত্ব-কর্তব্যর জন্য সম্মাননা স্নরক প্রদান করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, সহকারী ভুমি কমিশনার মাঈনুল হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ইব্রাহিম খলীল, ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দিন, ইউনিয়ন আ’লীগ সভাপতি কাজী শামশুল ইসলাম আজমীরসহ বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক, সংগঠনের ও রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।