শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাই উপজলায় মাকেটিং অফিস আছে, কর্মকর্তা নেই

৫২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলা কৃষি বিপনন অধিদপ্তর (মাকেটিং অফিস) আছে কিন্ত কর্মকর্তা না থাকায় বাজার মনিটরিং হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। কাপ্তাই নির্বাহী কর্মকর্তা বলছে তিনি মাকেটিং অফিসার কে আড়াই মাসেও দেখেননি। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দৈনিক বাজার দর মাকেটিং অফিস কর্তৃক মনিটরিং নেওয়ার কথা থাকলেও মাসের পর মাস দোকান ও হাটবাজারে তা মনিটরিং করা হচ্ছে না।

ব্যবসায়ীরা অভিযোগ করেন। কাপ্তাই উপজেলা মাকেটিং অফিস টি নতুন বাজার একটি বিল্ডিং এর তৃতীয় তলায় ঝড়াজির্ণ অবস্থায় সাইবোর্ড ঝুলিয়ে রেখেছে। এমন ভাবে সাইনবোর্ডটি ঝুলিয়ে রাখা হয়েছে যা বুজার কোন উপায় নেই যে এখানে কাপ্তাই মাকেটিং অফিস আছে। ক্রেতা-বিক্রেতার মধ্যে বাজারদর নিয়ে প্রায় হরহামেশা বির্তকের ঘটনা ঘটে চলেছে। কিন্ত বাজার তদারকি দায়িত্বে নিয়োজিত মাকেটিং অফিসার কর্তৃক দৈনিক পন্যের দর নেওয়ার ও বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা থাকলেও তাদেরকে বাজার মনিটরিং করতে দেখা যাচ্ছেনা বলে তাদের বিরুদ্বে বিভিন্ন অভিযোগ উঠেছে। কাপ্তাই নতুন বাজার বিভিন্ন ব্যবসায়ী জানান, এ পযন্ত কোন বাজার মনিটরিং অফিসার তাদেও ব্যবসাপ্রতিষ্ঠানে আসেনি। আবার কোন কোন ব্যবসায়ী অভিযোগ করেন, বছরের একবার তাদের দেখা যায় নতুন লাইসেন্স করার জন্য।