শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাজস্থলীতে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টায়, ২ ড্রাইভার আটক

৪৩

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

কাপ্তাইয়ে চলন্ত গাড়িতে একা পেয়ে উপজাতীয় কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করায় শাহিন ও শওকত নামের ২ জন সিএনজি চালককে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। মঙ্গলবার (২০অক্টোবর) রাত প্রায় ১০টার সময় বাঙ্গালহালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে থানা সুত্র জানিয়েছে।

চন্দ্রঘোনা থানা সুত্র জানায়, বাঙ্গালহালিয়া থেকে চন্দ্রঘোনা ফেরার পথে ডাক বাংলো এলাকায় চলন্ত গাড়িতে একা পেয়ে সিএনজি চালক শওকত হোসেনের সহযোগীতায় ধর্ষণের চেষ্টায় কলেজ ছাত্রীর শরীরে হাত দেয় সিএনজি চালক শাহিন। বুঝতে পেরে ওই কলেজছাত্রী চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে সড়কে গড়িয়ে পড়ে আহত হয়। এসময় পেছন থেকে যাত্রীপরিবহন বাস আসলে সিএনজি চালক শাহিন তাদের গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী কলেজছাত্রী বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পে অভিযোগ করলে সেনাবাহিনী, পুলিশের সহযোগিতা নিয়ে রাইখালী-বাঙ্গালহালিয়া সিএনজি মালিক সমিতি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় রাত পৌনে ১০টায় ধর্ষণ চেষ্টায় জড়িত সিএনজি চালক দুই জনকেই আটক করে চন্দ্রঘোনা থানা পুলিশ। আটক কৃত সিএনজি চালক মোঃ শাহিন রাঙ্গুনিয়ার কোদালা এলাকার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে এবং শওকত হোসেন পাশ্ববর্তী রাঙ্গুনিয়ার সন্দিপ পাড়া এলাকার মোঃ আকবর হোসেনের ছেলে বলে জানাগেছে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, ধর্ষণের চেষ্টা’য় আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার আসামীদের রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেও জেল হাজতে প্রেরন করেন।