শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার জরিমানা

১২১

॥ মোঃ ইসমাইল হোসেন,মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলার তিনটহরী সাপুরিয়া পাড়া এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ আনোয়ার হোসেন (৩২) নামের এক বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামান্না মাহমুদ উপজেলার তিনটহরী সাপুরিয়া পাড়া নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গেলে বালু উত্তোলন ও ড্রামট্রাকে বালু বোঝাই অবস্থায় পেয়ে উত্তোলনকারী মোঃ আনোয়ার হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৪ ধারার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামান্না মাহমুদ।