শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে কলেজের শিক্ষক ও কর্মচারীদের এডহক নিয়োগের দাবিতে মানববন্ধন

৪৫

॥ চাইথোয়াই মারমা,খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলায় কলেজের শিক্ষক ও কর্মচারীদের এডহক নিয়োগের দাবিতে মানববন্ধন সরকারি কলেজ শিক্ষক সমিতি। প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে কাউকে বঞ্চিত না করে কলেজ সরকারিকরণের তারিখে কর্মরত শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্ত করে এডহক নিয়োগের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সরকারি কলেজ শিক্ষক সমিতি খাগড়াছড়ি শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

এতে বক্তব্য রাখেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, মহালছড়ি কলেজের অধ্যাপক আনোয়ার আলম, পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রত্না কুসুম চাকমা, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক জিমি চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।

মানববন্ধনে বক্তারা বৈষম্য না করে বে-সরকারি হতে সরকারিকরণের তারিখ থেকে কর্মরত শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্ত করে আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে এডহক নিয়োগের দাবি জানান। মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।