শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লামায় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

৫০

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥

লামা উপজেলায় হ্রদে ভাসমান অবস্থায় জনচন্দ্র ত্রিপুরা (৬৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাহাদুর ঝিরিস্থ জনৈক নূর মোহাম্মদ এর মাছের হ্রদ (প্রজেক্ট) থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, জনচন্দ্র ত্রিপুরা সব সময় মদ পান করত। ধারনা করা হচ্ছে, রাতে মদ খেয়ে যাওয়ার পথে হ্রদের পাড় হতে পিছলে পানিতে পড়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। পরে সকালে স্থানীয়রা নিহতের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত জনচন্দ্র ত্রিপুরা আজিজনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাট্টলী পাড়া মৃত মংজিরা ত্রিপুরার ছেলে বলে জানা গেছে।

কাট্টলী ত্রিপুরা পাড়ার কারবারী নবচন্দ্র ত্রিপুরা বলেন, নিহত জনচন্দ্র ত্রিপুরার ২ ছেলে ১ মেয়ে ও স্ত্রী রয়েছে। সে প্রচুর মদ পান করত।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।