শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দীঘিনালায় এক আনসার সদস্যের যাবজ্জীবন

১৪৫

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
দীঘিনালা উপজেলার কবাখালীতে সহকর্মীকে খুন করে সরকারি অস্ত্র লুটের ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য মোঃ রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসানের আদালত এ রায় দেন। এর আগে গত ২৪শে সেপ্টেম্বর এ হত্যার ঘটনায় একই আদালত রফিকুলকে মৃত্যুদন্ড দেয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩রা জুলাই দীঘিনালা কবাখালী হেডম্যান পাড়া চৌধুরী হিল আনসার পোস্টের ব্যারাকে বাক-বিতন্ডার একপর্যায়ে আনসার সদস্য মোঃ রফিকুল ইসলাম নিজের কাছে থাকা সরকারি অস্ত্র দিয়ে নায়েক আমির হোসেনকে গুলি করে হত্যা করে। এরপর সরকারি অস্ত্র ও গুলি নিয়ে পোস্ট থেকে পালিয়ে যায়।
এ ঘটনার পরের দিন ল্যান্স নায়েক মোঃ আক্তার হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত মোঃ রফিকুল ইসলামকে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯ এ এবং ১৯ এফ ধারায় অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদন্ড দেন। অস্ত্র মামলার অপর আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয় আদালত।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি) এডভোকেট বিধান কানুনগো সন্তুষ্টি প্রকাশ করে জানান, এরআগে দন্ডিত মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে সহকর্মীকে খুনের ঘটনায় অপর আরেকটি মামলায় গত ২৪শে সেপ্টেম্বর মৃত্যুদন্ড দেয়া হয় একই আদালত। এই হত্যা মামলায় রফিকুলকে মৃত্যুদন্ড ও অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।