শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মুজিব বর্ষের অঙ্গীকার,সড়ক হবে সংস্কার

দীঘিনালায় গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষন মাস অক্টোবর উদ্বোধন

৪৭

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

মুজিব বর্ষের অঙ্গীকার,সড়ক হবে সংস্কার এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি দীঘিনালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি আওতায় গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর ২০২০ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমরাব (১২অক্টোবর) সকালে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি আওতায় গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর ২০২০ কাজের অংশ হিসেবে উপজেলার কাম্যাকছড়া এলাকার গ্রামীন সড়ককে ছোট ছোট গর্ত ও ভাঙ্গা মেরামতের কাজের উদ্বোধন করে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম ও খাগড়াছড়ি জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ হাছান আলী । এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ রাজু আহমেদ, দীঘিনালা উপজেলা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ।

জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ হাছান আলী উদ্বোধন কালে বলেন, খাগড়াছড়ি জেলা প্রায় ১০০কিলোমিটার গ্রামীন সড়ক সংস্কার করা হবে। মুুুজিব বর্ষের আমাদের অঙ্গীকার গ্রামীন সড়কে কোন গর্ত থাকবে না। যাতে করে গ্রামীন জনগণ সড়কে চলাচল করতে কোন সমস্যা না হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি আওতায় গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর ২০২০ উদ্বোধনের মাধ্যমে উপজেলা রাস্তাগুলো দ্রুত সংস্কার করা হবে। যাতে করে জনগনের যাতায়াতের করতে সুবিধা হবে।

উপজেলা প্রকৌশলী মোঃ রাজু আহমেদ বলেন, দীঘিনালা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় মোবাইল ম্যান্টেনেজ এর মাধ্যমে ১০কিলোমিটার সড়ক ছোট ছোট গর্ত ও ভাঙ্গা স্থানগুলো সংস্কার করা হবে।