শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সন্ত্রাসীদের প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসতে হবে: দীপংকর তালুকদার

৬৩

॥ শাহ আলম ॥

খাদ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, পাহাড়ে সন্ত্রাসীদের প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমানে পাহাড়ে কোভিড-১৯ এর পরিস্থিতির চেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা ভয়াবহ রূপ ধারণ করেছে।

রবিবার (১১ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গতকাল বান্দরবানে একজনকে ও রবিবার সকালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আরো একজনকে গুলি করে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। এছাড়াও সন্ত্রাসীদের চাঁদাবাজি,খুন ও গুমে অতিষ্ঠ পাহাড়ের মানুষ। তিনি আরো বলেন, ধর্ষকদের কোন দল বা ধর্ম থাকতে পারে না। এদেরকে ঘৃণা করা উচিত। কিন্তু কোন একটি মহল এটিকে ইস্যু বানিয়ে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে

এসময় রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীর-পিপিএম(সেবা), সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শিল্পী রানী রায় প্রমূখ।