শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সেবা থেকে বঞ্চিত রোগী

খাগড়াছড়ির মানিকছড়ি হাসপাতালে জনবল সংকট

৬৭

॥ চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে জনবল সংকট বিরাজ করছে। জেলা সদর থেকে প্রায় ৫০কিলোমিটার দূরে এ উপজেলার এক লক্ষ জনগনের জন্য রয়েছে ১০ শয্যাবিশিষ্ট একটিমাত্র সরকারি এ হাসপাতাল। ৫০ শয্যার অবকাঠামোর সকল সুযোগ-সুবিধা দেওয়া হলেও এখনও চলছে ১০ শয্যার জনবল দিয়ে। জনবল সংকটের কারনে উপজেলার অসুস্থ মানুষ সেবা থেকে বঞ্চিত রয়েছে।

সরেজমিনে দেখা যায়, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে অবকাঠামো ৫০শয্যার উন্নিত করা হয়েছে। প্রতিদিন গড়ে এখানে শতাধিক রোগী আউটডোরে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের বেডগুলোও থাকে পরিপূর্ণ, অনেককেই আবার বেড খালি না থাকার কারনে ফ্লোরে জায়গা করে নিয়ে সেবা নিচ্ছে। এতে করে চিকিৎসকদের চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হয়। হাসপাতালে চিকিৎসাধীন একাধিক রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসক আসেন তরিঘরি করে আবার চলেও যান, তাঁরা বেশি সময় দিতে পারে না, একজনের কাছে আসলে আরেক জনের কাছে যেতে পারেন না।

লক্ষাধিক জনসংখ্যা অত্যন্ত দুর্গম অধ্যুষিত মানিকছড়ি উপজেলার জনগণের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ঘিরে। এর পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ি, লক্ষ্মীছড়ি, গুইমারা ও রামগড়ের রোগীরা এসে চিকিৎসা সেবা গ্রহণ করায় অতিরিক্ত চাপ সামাল দিতে হচ্ছে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাকর্মচারীদের। এর মধ্যেও একতৃতীয়াংশ জনবল কম নিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে হাসপাতালের সেবা কার্যক্রম। বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায় পাল্টে গেছে হাসপাতালটির দৃশ্যপট। অত্যাধুনিক ৪তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন। সরকারি এম্বুলেন্স ও আধুনিক সব সুযোগ সুবিধা থাকলেও জনবল সংকটের কারনে অনেক ক্ষেত্রে রোগীরা তা থেকে বঞ্চিত হচ্ছেন। পর্যাপ্ত পরিমানে জনবল সংকট থাকলেও রাতদিন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসক ও নার্সরা। পাশাপাশি দশ জনের খাবার ৪০ থেকে ৫০জনের মধ্যে সরবরাহ করায় রোগীরা তাদের কাঙ্খিত খাদ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রতন খীসা জানান, অচিরেই ৫০শয্যাবিশিষ্ট হাসপাতালের কার্যক্রম শুরু হবে। এ উপজেলায় রয়েছে চারটি ইউনিয়ন। জনবল সংকট থাকলেও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে চিকিৎসাসেবা দিতে হচ্ছে এ চিকিৎসকদেরই। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদেরও স্বাভাবিক চিকিৎসাসেবা দিতেই হিমশিম খেতে হচ্ছে।