শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি

রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন

৮৯

॥শাহ আলম ॥

বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বর নির্যাতনের ঘটনাসহ সারাদেশে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ নারী নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার করে এর বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে রাঙ্গামাটিতে আলোক প্রজ্জ্বলন করেছে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্টেশন সংলগ্ন দোয়েল চত্বরে জেলা ছাত্রলীগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে রাঙ্গামাটি জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, সাধারণ সম্পাদক লেখিকা চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক সাল্লাউদ্দিন টিপুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় কর্মসূচিতে অংশ নেয়া প্রত্যেকের হাতে একটি করে মোমবাতি ছিল।

আলোক প্রজ্জ্বলনে আব্দুল জব্বার সুজন বলেন, সকল ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। যারা ধর্ষক বা এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের যেন দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়। একই সাথে তিনি আরো বলেন, ধর্ষকের কোন দল-মত নেই। সে যেই হোক না কেন আমরা তার কঠোর শাস্তি চাই। আজকে আমরা আঁধারের বিরুদ্ধে আলোক মিছিল করে সেই বার্তাটি দিতে চাই। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই।