শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাজস্থলীতে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

৮৪

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় জালাল উদ্দিন রিমন (২৮) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলার বাজার পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সোমবার দুপুরের খাবার শেষে উপজেলার বাজার পাড়ায় নিজ বাড়ির শয়ন কক্ষে বিশ্রাম করছিলেন রিমন। এমন সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে রিমন গুলিবিদ্ধ হয়। পরে তার স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিমন বাজার পাড়ায় মাছের ব্যবসা করত এবং তিনি ঐ এলাকার মৃত আইনুল হকের ছেলে বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় বাজার পাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো এলাকা ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এবিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ বর্তমানে থানায় রয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।