শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

৪৯

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের থানচির নাফাখুম পর্যটন স্পট দেখতে গিয়ে খালে ভেসে যাওয়া পর্যটক জাকারুল ইসলাম কানন (৩৫) এর মরদেহ উদ্ধার হয়েছে। রবিবার (৪অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা রেমাক্রী খাল থেকে তার মরদেহটি উদ্ধার করেন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম মৃদুল বলেন, সাড়ে দশটার দিকে কাননের মরদেহ উদ্ধার হয়েছে। তবে স্থানটি দুর্গম হওয়ায় সেটি থানচি সদরে আনতে বিকাল হয়ে যাবে।

শনিবার ১৩ জনের একটি দলের সাথে নাফাখুম বেড়াতে গিয়েছিলেন ঢাকার উত্তরার বাসিন্দা কানন। সেখানে রেমাক্রী খালে সাঁতার কাটতে গিয়ে দুপুর সাড়ে বারোটার দিকে তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে বিজিবি ও পুলিশের সদস্যরা সারা দিন উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত তাকে পাওয়া যায়নি। রবিবার সকালে আবারো সন্ধান চালিয়ে রেমাক্রী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।