শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নানিয়ারচরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ৮০ বছরের বৃদ্ধ আটক

৬১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলায় ১২ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে হারুনুর রশীদ (৮০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রবিবার (০৪ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, রবিবার সকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকায় নিজ বাড়িতে একা পেয়ে ১২ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে হারুনুর রশীদ নামে এক ৮০ বছরের বৃদ্ধ। পরে এ ঘটনা শিশুটি তার মাকে জানালে তিনি নানিয়ারচর থানায় শিশু ও নারী নির্যাতন আইনে ৯ এর (০১) এ একটি মামলা দায়ের করেন। এতেই অভিযুক্ত হারুনুর রশীদকে আটক করে পুলিশ।

ভিকটিমের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে মাঠে কৃষি কাজের জন্য বাহিরে যান ভিকটিমের বাবা এবং মাও সাংসারিক কাজে বাইরে থাকেন। এই সুযোগে নিজ বাড়িতে তাদের পংগু মেয়েকে ধর্ষণ করেন ঘাতক হারুনুর রশীদ।

এবিষয়ে নানিয়ারচর থানার এস আই মোঃ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এই ঘটনায় অভিযুক্ত হারুনুর রশীদকে আটক করা হয়েছে এবং তাকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।