শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানের থানচিতে নাফাঁখুম পর্যটন স্পটে এক পর্যটক নিখোঁজ

১০০

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে নাফাঁখুম পর্যটন স্পটে ভ্রমনে গিয়ে রেমাক্রী খালে পারাপার হওয়ার সময় এক পর্যটক খালে ডুবে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ ব্যক্তির কাজী জাকারুল ইসলাম কানন (৩৫) ঢাকায়র উত্তরাস্থ কাজী জহিরুল ইসলামে ছেলে বলে জানা গেছে।

বিজিবি ও পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকা থেকে ভ্রমণে আসেন ১৩ জনের একটি দলকে থানচির স্থানীয় গাইড শ্রাবন ত্রিপুরা থানচি থানা ও বিজিবি নিকট তালিকা জমা দিয়ে রেমাক্রী বাজার পর্যন্ত নিয়ে যায় পর্যটকদের। শনিবার (৩আক্টোবর) সকালে রেমাক্রী বাজারে সকালের নাস্তা শেষে পর্যটন স্পট নাফাঁখুমের উদ্দেশ্যে রওনা হন তাঁরা।

নাফাঁখুম না পৌছার আগেই মাঝপথে সাইগংয়ান নামক স্থানে পৌছলে রেমাক্রী খালে সইগংয়ান এর স্থানে খাল পারাপার করার সময় নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যায়। এসময় তার সফরসঙ্গীসহ ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাঁকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ হওয়ার স্থান থেকে গাইড শ্রাবন ত্রিপুরা ফিরে এসে স্থানীয় রেমাক্রী বাজার বিজিবি ক্যাম্পের জানালে তৎক্ষনিকভাবে বিজিবি সদস্যরা নিখোঁজ ব্যক্তি উদ্ধারে জন্য ঘটনাস্থল পরিদর্শণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল জানান, প্রশাসন খবর পেয়েছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মৃত বা জীবিত উদ্ধার হলে সংশ্লিষ্টদের জানানো হবে বলে তিনি জানান ।