শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

অপহরণ না প্রেমের সম্পর্ক

খাগড়াছড়ির অপহৃত স্কুল ছাত্রী ঢাকায় উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

৭৩

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি থেকে অপহৃত ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ১৩ দিন পর ঢাকা নবাবগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় নবাবগঞ্জ পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এ সময় ঐ ছাত্রীকে অপহরণের অভিযোগে ইয়াছিন মোল্লাকে আটক করা হয়। তবে স্থানীয় সূত্রগুলো জানায়, প্রেমঘটিত কারণে ঐ স্কুলছাত্রী ফল ব্যবসায়ী ইয়াছিন মোল্লার সাথে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রগুলো জানায়, ইয়াছিন মোল্লা কিশোরগঞ্জের শিমুল তলার বাসিন্দা মাঈন উদ্দিন মোল্লার ছেলে। বিবাহিত ও দুই সন্তানের জনক ইয়াছিন মোল্লা দীর্ঘদিন খাগড়াছড়ি জেলা শহরের নয়নপুর এলাকায় বসবাস করতো। কথিত অপহৃত স্কুল ছাত্রীর পিতা রাপ্রু মারমার ছিল আম বাগান। আর ফল ব্যবসার সূত্র ধরে ঐ স্কুল ছাত্রীর সাথে ইয়াছিন মোল্লার সম্পর্ক। সে কারণে বাসায় আসা-যাওয়ার এক পর্যায়ে ইয়াছিন মোল্লার প্রেমের সর্ম্পক গড়ে উঠে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশীদ জানান, ২০ সেপ্টেম্বর বিকাল ৩ টায় খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ির বাসিন্দা রাপ্রু মারমার ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় রাপ্রু মারমার স্ত্রী চেঙ্গুয়া মারমা ইয়াছিন মোল্লা নামে জনৈক ব্যক্তিকে তার মেয়েকে অপহরণ করেছে মর্মে সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। প্রযুুক্তির মাধ্যমের শনিবার সকাল ৯টার দিকে নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কথিত অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী ইয়াছিন মোল্লাকে আটক করে পুলিশ।