শিরোনাম
রাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদান

মানিকছড়িতে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

৬২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়িতে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিচালনায় ও অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের (২য় পর্যায়) এর উদ্যোগে এই বেঞ্চগুলো বিতরণ করা হয়। এসময় মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে এই বেঞ্চগুলো তুলে দেন।

শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, গচ্ছবিল দাখিল মাদরাসা-২০ জোড়া, মানিকছড়ি ইংলিশ স্কুল-২০ জোড়া, কলেজিয়েট উচ্চ বিদ্যালল-২০ জোড়া, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়-১৫ জোড়া, বাটনাতলী উচ্চ বিদ্যালয়-১৫ জোড়া, তিনটহরী উচ্চ বিদ্যালয়-২০ জোড়া, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়-১২ জোড়া, গাড়ীটানা উচ্চ বিদ্যালয়-২০ জোড়াসহ সর্বমোট ১৪২ জোড়া হাই-লো- বেঞ্চ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরাণী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. রতন খীসা, মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল খালেক (অ:দ:), উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ (অ:দ:), মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ডেভেলবমেন্ট ফ্যাসিলিটেটর সাথোয়াইঅং মারমা প্রমূখ।