শিরোনাম
মাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহত

বান্দরবানে বিষপানে বৌদ্ধ ভিক্ষুর আত্মহত্যা

৮৭

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের থানচি উপজেলায় বিষপানে ইয়ানা পারা ভান্তে (৪২) নামে এক বৌদ্ধ ভিক্ষু আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার বড় মদক এলাকার বাচিং অং পাড়া বৌদ্ধ মন্দিরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে বিষপান করলে তাকে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মন্দিরের  ভান্তেরা। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই বৌদ্ধ ভিক্ষু বড় মদক এলাকার বাচিং অং পাড়া বৌদ্ধ মন্দিরে গত দু’বছর থেকে অবস্থান করছিলেন। তার বাড়ি রোয়াংছড়ি উপজেলায় বলে জানা গেছে। তবে কি কারণে বিষ পান করে ওই বৌদ্ধ ভিক্ষু আত্মহত্যা করেছে এ বিষয়ে থানচি পুলিশ বিস্তারিত কিছু জানাতে পারেনি।

এবিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ করেননি বৌদ্ধ মন্দির কর্তৃপক্ষ। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।