শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

সন্ত্রাসী কর্তৃক কৃষকের পাঁচশত কলা গাছ কেটে দেওয়ায় নাগরিক পরিষদের নিন্দা

৬১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রবিবার দিবাগত রাত আনুমানিক ২.০০টার দিকে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়িতে সন্ত্রাসী কর্তৃক ভুট্টু মিয়া নামের এক নিরীহ বাঙালী কৃষকের পাঁচশত কলা গাছ কেটে দিয়ে নষ্ট করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামটি জেলা শাখা।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি শাব্বির আহম্মেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান সোমবার গণমাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, পাহাড়ের উপজাতীয় সন্ত্রাসী গোষ্ঠীরা প্রতিনিয়ত নিরীহ বাঙালী সহ পাহাড়ে বসবাসরত সাধারণ মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেই যাচ্ছে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে সন্ত্রাসীদের চাঁদাবাজী খুন, গুম ও অপহরণ। বিচারহীনতার কারণে সন্ত্রাসীদের অপতৎপরতা বেড়েই চলেছে। বিবৃতিতে বলা হয়, পাহাড়ের চলমান সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ করতে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানের বিকল্প নেই। অবিলম্বে ৫শত কলা গাছ কেটে ফেলায় জড়িত সন্ত্রাসীদের আটক আইনের আওতায় আনার জোর দাবী জানানো হয়, পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তার জন্য সেনাক্যাম্প বৃদ্ধি করার জোর দাবী জানান।