শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মানিকছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

৭৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে মানিকছড়ি উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিনের সূচনা হয়। পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা, দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করে উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা আ.লীগ সংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম’র সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম. এ রাজ্জাক, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, কৃষক লীগের সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়।

এ সময় সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ শফিউল আলম চৌধুরী, উপজেলা আ.লীগ নেতা এস.এম রবিউল ফারুক, বাটনাতলী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মোহন, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যুবলীগ যুগ্ন-সম্পাদক মোঃ মোস্তফা কামাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ আবু জাফর, সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিড়লসভাবে কাজ করে যাচ্ছেন। তার হাত ধরেই বাংলাদেশ আজ বিশ^ দরবারে উন্নয়নে রোল মডেল। এ সফলতা এমনিতে আসেনি। নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ১৯৮১ সালে আ.লীগের নেতৃত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করেন এবং ১৯৯৬ সালে প্রথম ও ২০০৮ সাল থেকে টানা তিন মেয়াদে দলকে দেশের নেতৃত্বের আসনে বসাতে সক্ষম হন। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত অনুষ্ঠিত হয়।

ই-পিসি/আর