শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ধর্ষকের শাস্তির দাবিতে রাঙ্গামাটি ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ

৯০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

সিলেটে গৃহবধূকে গণধর্ষণ ও খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণের ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে,রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের কাঠালতলীস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,অবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে,তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে প্রতিবাদ সমাবেশ থেকে হুঁশিয়ারি দেয়া হয়।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ ছাব্বির, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু,রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আল আমিন,সদস্য সচিব অলি আহাদ,রাঙ্গামাটি নগর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম,সদস্য সচিব আব্দুর সাকুর জাবেদ,সদর থানার সাধারণ সম্পাদক ফজলুর ইসলাম প্রমুখ।