শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭হাজার ৫শ’টাকা জরিমানা

৫২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ের অতিরিক্ত দামে পণ্য বিক্রয়, লাইসেন্স বিহীন অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে সাত ব্যবসায়ীকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৮ই সেপ্টেম্বর) দুপুরে জেটিঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এসময় তাকে সহযোগিতা করেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্ট মোঃ ইলিয়াছ ও পেশকারের দায়িত্ব পালন করেন, ইউএনও অফিসের সুপার মোঃ সিরাজুল ইসলাম।

এদিকে স্থানীয় ক্রেতা সাধারন বিভিন্ন সময়ে অভিযোগ করে আসছেন কাপ্তাই উপজেলায় প্রায় সব খাবারের দোকানে পঁচা-বাসি ও নোংড়া পরিবেশে ব্যবসা করে যাচ্ছে। কিন্তু ক্ষধার্ত মানুষ বাধ্য হয়ে এসব খাবার কিনে খাচ্ছে। এঢ়াড়া দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরাও অভিযোগ করছেন কাপ্তাই উপজেলাসহ আশপাশের দোকান গুলোতে নোংড়া বাসি খাবার খাওয়ানো হচ্ছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, জেটিঘাট এলাকায় ৭টি দোকান পরিদর্শন করেন। এখানে ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করছেন। এছাড়া খাবার দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ই-পিসি/আর