শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

১৩০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশে ধর্ষণের সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে সম্মিলিত ছাত্র ও সামাজিক সংগঠনগুলো ।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে কয়েক দিন ধরে যেভাবে নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটছে। অবিলম্বে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণ ও নিপীড়ন বন্ধ করার জন্য চিহ্নিত অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এর সাবেক সদস্য নিরুপা দেওয়ান, উইমেন রিসোর্স নেটওয়ার্ক রাঙ্গামাটি জেলা শাখার সমন্বয়ক এড. সুস্মিতা দেওয়ান, বাংলাদেশ তঞ্চংগ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জগদীশ তঞ্চংগ্যা, উন্মেষ রাঙ্গামাটি জেলা শাখার কার্যকরী কমিটির সভাপতি বিটন চাকমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি রাম্রাচাই মারমা, পার্বত্য মহিলা এক্টিভিটিস ফোরাম এর সদস্য নুকু চাকমা সহ সম্মিলিত ছাত্র ও সামাজিক সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ই-পিসি/আর