শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

জেলা পুলিশ সুপার এর ঐকান্তিক প্রচেষ্টা

প্লাজমা দান করতে ঢাকায় গেলেন রাঙ্গামাটি পুলিশের ৫১ সদস্য

১০৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্লাজমা দান করতে গেলেন রাঙ্গামাটি জেলা পুলিশের ৫১ সদস্যের একটি দল। গত বৃহস্পতিবার এসব পুলিশ সদস্যকে বিদায় জানান জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। জেলা পুলিশ সুপার কার্যালয় সুত্র প্লাজমা দানকারী সদস্যদের বিষয়ে নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার কার্যালয় সুত্র জানান, করোনাজয়ী রাঙ্গামাটির ৫১ জন পুলিশ সদস্য দেশের অন্যান্য রোগীদেও বাঁচাতে সেচ্ছায় করোনাদান করতে ঢাকায় গেছেন। করোনাজয়ী পুলিশ সদস্যরা নিজেদের প্লাজমা বাংলাদেশ পুলিশ প্লাজমা ব্যাংকে জমা দেবেন। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার আলমগীর কবির (পিপিএম-সেবা) এর অনুপ্রেরণায় পুলিশ সদস্যরা তাঁদেও প্লাজমা দান করতে সম্মত হন। গত বৃহস্পতিবার দুইটি বাস যোগে রওনা দেয় বলে সূত্র জানান। পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মানুষের জীবন বাঁচাতে প্লাজমা দিয়ে মানব সেবায় অংশ গ্রহণ করতে পারছে বলে নিজেদেরকে ধন্য মনে করেন পুলিশ সদস্যরা।

করোনাজয়ী পুলিশ সদস্যদেরকে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং বিদায় জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশসুপার (প্রশাসন ও অপরাধ) ছুফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদও সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশসুপার (সদর) মাঈনউদ্দিন চৌধুরীসহ রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যবৃন্দ।

এদিকে সচেতন মহল রাঙ্গামাটি পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এবং তাদের এ মহানুভবতা করোনা আক্রান্ত মানুষকে বাঁচাতে বড় অবদান রাখবে বলে উল্লেখ করেন। অপর দিকে রাঙ্গামাটির একমাত্র সাপ্তাহিক ‘পাহাড়ের সময়’ পরিবার প্লাজমা দানকারী এসব পুলিশ সদস্যদের জন্য মঙ্গল কামনা করেছেন।