শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন দীপংকর তালুকদার এমপি

৬৬৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে জেএসএস (মূল) দলের সন্ত্রাসী কর্তৃক যুবলীগের নেতাসহ তিনজন আহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন,খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পাহাড়ের মানুষকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে আর ঠেকানো যাবে না। পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের অত্যাচারে মানুষ অতিষ্ট হয়ে গেছে। তাই এসকল অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হতে হবে।

আরও উল্লেখ রয়েছে, পার্বত্যাঞ্চলের মানুষকে সশস্ত্র সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে প্রশাসনের বিশেষ অভিযান চলানোর জন্য জোর দাবি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

ই-এন এ/ আর