শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ল চোর

৬৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এলপিসি শাখার ষ্টোর রুমে চুরি করতে গিয়ে নিরাপত্তা বাহিনী আনসারের হাতে ধরা পড়ল জিহাদ হাসান (২৪) নামে এক চোর। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এলপিসি শাখার ষ্টোর রুম থেকে তাকে হাতে নাতে আটক করা হয় বলে আনসার নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে।

আনসার নিরাপত্তা বাহিনী সূত্রে আরও জানা গেছে, বুধবার রাতে টিন কেটে কাপ্তাই বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এলপিসি শাখার ষ্টোর রুমে প্রবেশ করে তিনজন চোর। এসময় কর্তব্যরত নিরাপত্তা আনসার সদস্যরা টের পেলে ষ্টোর রুমে প্রবেশ করে কিছু যন্ত্রপাতিসহ একজনকে হাতে নাতে আটক করে এবং বাকী দু’জন পালিয়ে যায়। আটককৃত জিহাদ হাসান কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকার কেপিএম টিলার মোঃ ফারুকের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে এলপিসি শাখার উৎপাদন কর্মকর্তা আমান উল্লা আমান বলেন,বহুদিন যাবৎ এই যুবক গুলো একের পর এক চুরির ঘটনা ঘটাছে। সম্প্রতি এই শাখায় আরও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। এই কিশোর গ্যাং এর জাহিদ চোরকে আটক করার পর পূর্বের চুরির ঘটনা অকপটে স্বীকার করে । আটক চোরের বিরুদ্ধে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।