শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

তাল গাছের মাধ্যমে বজ্রপাত রোধ করে

আলীকদমে ৫ হাজার তালগাছ রোপন কার্যক্রম উদ্বোধন

৬৩

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলায় লামা বন বিভাগের উদ্যোগে পাঁচ হাজার তাল গাছের বীজ রোপন কার্যত্রম শুরু করেছেন লামা বন বিভাগ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর বেলায় উপজেলার চন্দ্র মোহন পাড়া ও মাতামুহুরী রিজার্ভের বাবু পাড়া ভুজির কুম এলাকায় তাল গাছের বীজ রোপন করেন বনকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস.এম কাইচার।

এসময় লামার তৈন রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মোঃ মিনার চৌধুরী, লামা সদর রেঞ্জ কর্মকর্তা নুরে আলম হাফিজ, মাতামহুরী রেঞ্জের বিট কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মাতামুহুরী রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মোঃ মিনার চৌধুরী বলেন, লামা ও আলীকদম উপজেলায় তুলনামূলকভাবে তাল গাছ কম। তাল গাছের মাধ্যমে বজ্রপাত রোধ করা যায়, এটা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

বিভাগীয় বন কর্মকর্তা বলেন, লামা-আলীকদমের পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে তাল গাছ রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। বজ্রপাত তেকে মানুষকে বাঁচাতে প্রত্যন্ত অঞ্চলে প্রয়োজনে সেনা বাহিনীর সহায়তা নিয়ে হেলিকপ্টারের মাধ্যমে মাতামুহুরী রিজার্ভের গহীণ অরণ্যে তাল সহ বিবিধ প্রজাতির গাছের বীজ ছিটানো হবে। আমরা এ বিষয়টি পরিকল্পনার মধ্যেও রেখেছি। প্রাথমিকভাবে উপজেলা সদর সহ আশেপাশের এলাকায় তাল বীজ রোপন করছে বনকর্মীরা। পাশাপাশি ব্যক্তি পর্যায়েও তাল বীজ প্রদান করবে বন বিভাগ। লামা ও আলীকদম উপজেলায় চারা লাগাতে ইতোমধ্যে ফেনী বন বিভাগ থেকে তালের বীজ সংগ্রহ করা হয়েছে।