শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রাঙ্গামাটিতে ৮০ হাজার ৯ শত ৮১ শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

৫৮

॥নিজস্ব প্রতিবেদক ॥

আগামী ২৬ সেপ্টেম্বর রাঙ্গামটিতে ৮০ হাজার ৯শত ৮১ শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৮ হাজার ৯ শত ১৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৭২ হাজার ৬৩ জন। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য বিভাগের আয়োজনে রাঙ্গামটি সিভিল সার্জন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়েছে, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু ,৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রাপ্ত শিশু এবং অসুস্থ শিশুকে ক্যাম্পেইনের দিনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।

এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মোস্তফা কামাল,রাঙ্গামাটি প্রেসক্লাবের সদস্য সৈয়দ মাহবুবুর রহমান প্রমূখ।

ই-পিসি/আর