শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লামায় পাহাড় কাটায়র দায়ে ৬ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

৫৫

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটাসহ বিভিন্ন অভিযোগে ৬টি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় এ জরিমানা করা হয়। অভিযানে লামা থানা পুলিশ সহায়তা করে।

সূত্র জানায়, ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় ২৯টি ইটভাটা গড়ে উঠেছে। এসব ভাটায় ইট তৈরির জন্য পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন যৌথ অভিযান চালায়। এসময় পিবিসি ইটভাটাকে ১ লাখ টাকা, এবিসি ইটভাটাকে ১ লাখ টাকা, এফবিএম ইটভাটাকে ১ লাখ, বিবিএম ইটভাটাকে ৫০ হাজার টাকা, এসবিডব্লিউ ইটভাটাকে ৩০হাজার, এফএসি ইটভাটাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতর বান্দরবানের সিনিয়র কেমিস্ট এ.কে.এম ছামিউল আলম কুরসি, জুনিয়র কেমিস্ট মোঃ আব্দুস সালাম সহ লামা থানা পুলিশের সদস্য এবং ইটভাটার মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরেরর জুনিয়র কেমিস্ট মোঃ আব্দুস সালাম।

এ.কে.এম ছামিউল আলম কুরসি বলেন, অবৈধ পাহাড় কর্তন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬খ ধারার সুস্পষ্ট লঙ্ঘন, তাই অবৈধ পাহাড় কর্তনের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

তবে এই ধরনের জরিমানা অবৈধ ইটভাটা পরিচালায় উৎসাহ যোগায় বলে মন্তব্য করেছেন লামা পরিবেশ রক্ষা পরিষদের নেতৃবৃন্দরা। অবৈধ ইটভাটায় জরিমানার নামে তাদের বৈধ করার কাগজ দেয়া হচ্ছে। সেই জরিমানার কাগজ ইটভাটার মালিকরা ব্যবহার করে বছরের পর বছর পরিবেশ ধ্বংস করে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

তারা আরো জানায়, ফাইতং একটি ইউনিয়নে ২৯টি ইটভাটা সহ উপজেলায় মোট ৩৫টি ইটভাটা রয়েছে। কোনটাই নেই লাইসেন্স। চলতি মৌসুমে এই ৩৫টি ইটভাটা কমপক্ষে শতাধিক পাহাড় কেটে সাবাড় করেছে। যেহেতু ইটভাটা গুলো অবৈধ, সেগুলো বন্ধ না করে জরিমানা করে চালানোর সুযোগ দেয়া মানে পরোক্ষভাবে পরিবেশ ধ্বংসের উৎসাহ দেয়ার সামিল।