শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বান্দরবানে সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৯৩

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে সড়কে শৃঙ্খলা ফেরাতে, হেলমেট ব্যবহারের তাগিদের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিয়ে যাতায়তসহ মোটরযান আইন মেনে চলার স্বার্থে বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে ।

১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়ে সামনের প্রধান সড়কে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার। এসময় ভ্রাম্যমান আদালতে আরো উপস্থিত ছিলেন বিআরটিএর বান্দরবান জেলা কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো.শাহাদাত হোসেন চৌধুরী,জেলা প্রশাসনের জুডিশিয়াল পেশকার সুমন পাল, সদর থানার উপ-পরিদর্শক মো.ইসমাইল হোসেনসহ পুলিশের সদস্যরা।

অভিযানে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সড়ক পরিবহণ আইন না মানা,স্বাস্থ্যবিধি না মেনে সড়কে চলাচল করাসহ কয়েকটি অপরাধে ১১টি মামলায় ৪ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করা হয়।

বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার জানান, বান্দরবানে চালক ও আরোহীদের হেলমেট না থাকা,রেজিস্ট্রেশন-ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং স্বাস্থ্যবিধি না মেনে সড়কে চলাচল করতে দেখা যাচ্ছে আর যারা সড়ক আইন অমান্য করছে তাদের সর্তক করার জন্য এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হচ্ছে।

ই-পিসি/আর