শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নাসির হত্যাচেষ্টা মামলায় যুবলীগের দুই আসামী জেল হাজতে

৭৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

অবশেষে নাসির হত্যা চেষ্ঠার মামলায় চার্জসীট ভুক্ত দুই আসামীকে আদালত জেল হাজতে প্রেরণ করেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে আসামী মোঃ আরিফ ও মিজানুর রহমান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

আদালত সুত্র জানায়, নাসির হত্যা চেষ্টা মামলায় ৭ আসামীর মধ্যে রবিবার ৬ আসামী রাঙ্গামাটি চীফ জুসিডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আসামীদের জামিন শুনানী এবং নথিপত্র পর্যালোচনা করে বিচারক প্রবাল চক্রবর্তীর আদালত ইকবাল হোসেন চৌধুরী, আব্দুল ওয়াহাব খান, দীপংকর দে ও আজমীর হোসেনকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন এবং মোঃ আরিফ ও মিজানুর রহমান এর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। এর আগে এই মামলার আরেক আসামী মীর মোঃ শাকিল গ্রেফতার হয়ে পরে জামিনে মুক্ত হন।

উল্লেখ্য যে, গত ২৭ জানুয়ারি রাঙ্গামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসিরকে কূপিয়ে এবং পায়ের রগ কেটে গুরুতর আহত করে তারই সতীর্তরা। দলীয় কোন্দলকে কেন্দ্র করে তার উপর হামলা করা হয়। পরে নাসির বাদি হয়ে ৩১ জানুয়ারি ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আরীফ, জেলা যুবলীগের সাহ-সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব খান, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দীপংকর দে, কলেজ ছাত্রলীগের সদস্য আজমীর হোসেন ও ৭নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক মীর মোঃ শাকিলকে অভিযুক্ত করে কতোয়ালী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলায় নথিভুক্ত করেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে আদালতের বিচারিক কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় আজ রবিবার আসামীরা আদালতে জামিনের জন্য আবদেন করেন।

ই-পিসি/আর