শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

গাছ চুরির মামলা: বরখাস্ত কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান

৭৪

॥ নিজস্ব প্রতিবেদক  ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে মোঃ নাছির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মুনতাসির জাহান।

তিনি বলেন, ২৬ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে নাছির উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্তের চিঠি ইউএনওর কার্যালয়ে এসে পৌঁছায়।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিনের বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলায় ৩ বছরের সাজার একটি আদেশ হয়েছে। সে কারণে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করেছে। বন বিভাগের প্রায় ৩০ লাখ টাকার বনজ সম্পদ আত্মসাতের একটি মামলায় জেল খেটেছেন তিনি।

আদেশে আরো উল্লেখ করা হয়, চুরির মামলার দণ্ডপ্রাপ্ত একজন আসামি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আসীন থাকলে পরিষদের প্রতি জনসাধারণের শ্রদ্ধা ও আস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে, যা পরিষদ বা রাষ্ট্রের স্বার্থের জন্য হানিকর এবং জনস্বার্থের পরিপন্থী।

উল্লেখ্য, চলতি বছরের গত ২৮ জানুয়ারি বন বিভাগের মামলায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দীনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাঙ্গামাটির আদালত। এছাড়া ৩০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।
একই মামলার আরেক আসামি বাবুল মেম্বরকে দেড় বছর সশ্রম কারাদণ্ডসহ ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল আদালত-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবুজ পাল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
ই-এন/ আর