শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

দিন কাটাচ্ছে অর্ধাহারে অনাহারে

বাঘাইছড়িতে বয়স্ক ভাতা পাওয়ার আকুতি দম্পতির

৬৭০

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম হাজা ছড়া এলাকার প্রবীণ বাসিন্দা জয়ন্ত কুমার চাকমা (৮৩) ও তার স্ত্রী সুরেশ সোনা চাকমা (৭৮) সরকারী বয়ষ্ক ভাতার আওতায় আনার জন্য আকুতি জানিয়েছেন। সরকারী নিয়ম অনুযায়ী ৬০ বছর বয়স হলেই বয়ষ্ক ভাতার আওতায় আনার বিধান থাকলেও ৮৩ ও ৭৮ বছর পার হওয়ার পরও প্রবীণ এই দম্পতির কপালে জুটেনি বয়ষ্ক ভাতার একটি কার্ড।
অনেকটা ক্ষোভ ও হতাশা নিয়েই এই প্রবীণ দম্পতি বলেন, মরার আগে হয়তো আর বয়ষ্ক ভাতা জুটবে না। এছাড়াও অভিযোগ করে বলেন, স্থানীয় ইউপি সদস্য দয়াধন চাকমার কাছে বারংবার যোগাযোগ করেও কোন কাজ হয়নি।

এ বিষয়ে ইউপি সদস্য দয়াধন চাকমা বলেন, কেউ তার কাছে বয়ষ্ক ভাতার জন্য যোগাযোগ করেনি। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করলে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

এদিকে ৬ সন্তানের জনক এই দম্পতি এখন বসবাস করছেন একাই। পাহাড়ি শাক সবজি সংগ্রহ করে বাজারে বিক্রি করে কোনরকমে জীবন জীবিকা নির্বাহ করেন। বয়সের ভারে নতজানু এই দম্পতি অনেকটা অনাহারে অর্ধাহারে জীবন পার করছেন। সরকারী ভাতার আওতায় আসলে জীবনের বাকি দিনগুলো হয়তো কিছুটা সুখ শান্তিতে কাটাতে পারবেন বলে মনে করেন স্থানীয়রা।
বিষয়টি নিয়ে উপজেলা সমাজ সেবা অফিসার জয়েস চাকমার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এই মুহুর্তে বরাদ্দ না থাকায় সহসায় ভাতার আওতায় আনা সম্ভব হবেনা। বরাদ্দ পাওয়ার সাথে সাথেই প্রবীণ এই দম্পতিকে বয়ষ্ক ভাতার আওতায় আনা হবে।