শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১০ হাজার পিস ইয়াবাসহ নাইক্ষ্যংছড়িতে আটক ২

৫৮

॥ বান্দরবান প্রতিনিধি ॥ টেকনাফের হোয়াইক্যংয়ে এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫। আটক দুইজনের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা অপরজন রোহিঙ্গা শরণার্থী। গত সোমবার দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ হোসেনের পুত্র আহমদ আলী (৩৭) এবং কুতুপালং ২ নাম্বার ক্যাম্পের এ-ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের পুত্র নুরুল আমিন (৩৯)।

র‌্যাব সূত্রে জানা গেছে, টেকনাফ থানাধীন হোয়াইক্যং-শামলাপুর রোড দিয়ে ইয়াবা ট্যাবলেট বহন করে শামলাপুরের দিক আসছে দুই মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ দল হোয়াইক্যং-শামলাপুর রাস্তার উপড় চেকপোষ্ট বসিয়ে তল্লাশী অভিযান শুরু করে। এসময় তল্লাশীর একপর্যায়ে টেকনাফের দিক হতে আসা কয়েকজন পথচারী চেকপোষ্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ উক্ত ব্যক্তিদের থামিয়ে তল্লাশি করার সময় দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে আহমদ আলী ও নুরুল আমিন নামের দুইজনকে আটক করে। তবে তাদের সাথে থাকা একজন সহযোগী পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ নিশ্চিত করেন।